সরকার দে‌শের উন্নয়‌নে কাজ কর‌ছে : মোহাম্মদ আলী আশরাফ

জাকা‌রিয়া হৃদয়, পটুয়াখালী

সারাবাংলা

বর্তমান সরকার দে‌শের উন্নয়ন নি‌য়ে কাজ কর‌ছে। গত এক যু‌গেরও বে‌শি সময় বাংলা‌দেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে।

2023-02-28T14:39:58+00:00
2023-02-28T20:31:41+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সরকার দে‌শের উন্নয়‌নে কাজ কর‌ছে : মোহাম্মদ আলী আশরাফ
জাকা‌রিয়া হৃদয়, পটুয়াখালী
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩৯ পিএম  আপডেট: ২৮.০২.২০২৩ ৮:৩১ পিএম  (ভিজিট : ৫৬৬)
X

বর্তমান সরকার দে‌শের উন্নয়ন নি‌য়ে কাজ কর‌ছে। গত এক যু‌গেরও বে‌শি সময় বাংলা‌দেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। এই সম‌য়ে বাংলা‌দেশ অনেক এ‌গি‌য়ে গে‌ছে। সড়ক যোগা‌যো‌গে অভূতপূর্ব সাফল‌্য এনেছে শেখ হা‌সিনার সরকার। যার ফ‌লে ঢাকা থে‌কে যে‌ কেউ এখন অনায়া‌সে মাত্র ক‌য়েক ঘণ্টায় পটুয়াখালীসহ পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আস‌তে পার‌ছে। 

ব‌রিশা‌লের ভাঙ্গা থে‌কে কুয়াকাটা পর্যন্ত ফোর‌লেন রাস্তার কাজ চল‌ছে। সে‌টি কম‌প্লিট হ‌লে পায়রা সমুদ্রবন্দর হ‌বে ঢাকার ব‌্যবসায়ী‌দের কা‌ছে অন‌্যরকম দৃষ্টান্ত। ইতিমধ্যে পায়রা তাপ‌বিদ্যুৎ কেন্দ্র প্রায় সা‌ড়ে ১২শ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক‌রে জাতীয় গ্রিডে সং‌যোগ দি‌চ্ছে। এসবই হ‌চ্ছে শেখ হা‌সিনার অবদান। 

মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চল‌কে অন‌্যদৃ‌ষ্টি‌তে দে‌খে, যে কার‌ণে এই অব‌হে‌লিত অঞ্চল এখন সারা‌দে‌শের কা‌ছে উন্নয়‌নের রোল ম‌ডেল। প্রধানমন্ত্রী মানু‌ষের ভাগ‌্য উন্নয়‌নে নিরলসভা‌বে কাজ কর‌ছে। এরই ধারাবা‌হিকতায় বরাব‌রের ন‌্যায় আজ‌কেও আপনা‌দের মা‌ঝে মাননীয় প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর কর‌ছি। 

মঙ্গলবার দুপুরে শহরেরর সিটি সেন্টার অডিটরিয়ামে ( নি‌জের দলীয় পা‌র্টি অ‌ফি‌সে )  ২০ জন সুবিধাভোগীর কাছে প্রধানমন্ত্রীর ১০ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তরকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক ও গণমানুষের দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ এসব কথা ব‌লেন।




চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন চৌধুরী, পটুয়াখালী প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ। 

এ সময় আলী আশরাফ আরও বলেন, প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন। তার ত্রাণ তহবিল থেকে অনেক মানুষকে অনুদান প্রদান করা হয়েছে। তিনি জনসাধারণের কথা চিন্তা করেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আসন্ন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে আবারো দেশের উন্নয়ন করার সুযোগ করে দেয়ার আহ্বান জানান তিনি।
 
প্রসঙ্গত তিন‌দি‌নের সং‌ক্ষিপ্ত সফ‌রে মোহাম্মদ আলী আশরাফ গতকাল পটুয়াখালীর দুমকী‌তে ব‌্যস্ত সময় পার ক‌রে‌ছেন। আজ পটুয়াখালী‌তে চেক হস্তান্তর ক‌রেন। বিকা‌লে পটুয়াখালী সদর উপ‌জেলার ইটবা‌ড়িয়া ইউ‌নিয়‌নে ২নং ব্রিজ এলাকায় পাচ শতা‌ধিক অসহায় দুঃস্থ‌দের ম‌ধ্যে‌ শীতবস্ত্র বিতরণ শে‌ষে এক সুধী সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থি হিসেবে বক্ত‌ব‌্য রাখ‌বেন।

বাবু/এ আর 




  বিষয়:   পটুয়াখালী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy