নদীর পাশে গড়ে উঠেছে ৩ শতাধিক অবৈধ স্থাপনা

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

বাঁকখালী নদীর পাশে প্যারাবন কেটে গড়ে ওঠা অন্তত ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে কক্সবাজার জেলা

2023-02-28T16:58:49+00:00
2023-02-28T17:44:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নদীর পাশে গড়ে উঠেছে ৩ শতাধিক অবৈধ স্থাপনা
বাঁকখালী নদীর পাশে চলছে উচ্ছেদ অভিযান
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৮ পিএম  আপডেট: ২৮.০২.২০২৩ ৫:৪৪ পিএম  (ভিজিট : ২৭০)
X

বাঁকখালী নদীর পাশে প্যারাবন কেটে গড়ে ওঠা অন্তত ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে কক্সবাজার জেলা প্রশাসন। শেষ না হওয়া পর্যন্ত চলবে এ অভিযান।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নদীর কস্তুরাঘাটস্থ  মোহনা থেকে ৩ শতাধিক পাকা-আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার পৌরসভা, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার, বনবিভাগ, বাংলাদেশ বিমান বাহিনী, কোষ্ট গার্ড, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, আনসার বাহিনীর সদস্যরা, র‌্যাবের সদস্যগণ, স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।

দীর্ঘ অপেক্ষার পর বিশেষভাবে কক্সবাজার জেলা প্রশাসনের এ উচ্ছেদ অভিযান সকাল ৯: ৪৫ মিনিট শুরু হয়,  চলছে বিরতিহীন এ অভিযান। পরিবেশবাদী সংগঠনের এবং সাংবাদিক নেতা নজরুল ইসলাম বলেন, মহামান্য হাইকোর্টের আদেশ মেনে দীর্ঘদিন পর হলে ও দখলবাজদের বিরুদ্ধে যে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রথমে জেলা প্রশাসনকে ধন্যবাদ।

মেয়র মুজিব বলেন, এ শহরকে ঘিরে অনেক দখলবাজরা বিভিন্ন সরকারি জায়গা দখলে নামছে। হাইকোর্টেরে আদেশকে বাস্তবায়ন করার জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ। সাথে গণমাধ্যমকর্মীদের ও ধন্যবাদ জানাই। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, জেলা প্রশাসন বার বার বলে আসছে যে বাঁকখালী নদীর প্রায় ৫০০ একর জমি অবৈধভাবে দখল করা হয়েছে, যেখানে অন্তত ৩ শতাধিক স্থাপনা রয়েছে।

একদিনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছি।।দেখি কত সময় লাগে। অভিযানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy