প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৪ পিএম আপডেট: ২৮.০২.২০২৩ ৫:১৭ পিএম (ভিজিট : ১৭৯)

X
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পক্ষ থেকে পণ্য বিক্রি করা হচ্ছে। তানোরসহ সারা বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনায় ট্রাক সেলে এ পণ্য বিক্রি কার্যক্রম চলছে বর্তমান বাজার মূল্য থেকে কিছুটা সাশ্রয়ী মূল্যে। টিসিবির পণ্য হিসাবে তানোর পৌরসভায় তেল, ডাল ও চিনি সাধারণ মানুষকে কার্ডের মাধ্যমে নির্ধারিত স্থানে বিক্রি হচ্ছে।
আজ ২৭ ফেব্রুয়ারি তানোর পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি করেন মেসার্স রিপন এন্টার প্রাইজ নামে ডিলারের মাধ্যমে। তবে এবার তৈল ও ডালের সাথে চিনি মিলেনি ক্রয় করতে আশা তানোর পৌরসভার সাধারণ মানুষের ভাগ্যে।
তানোরে এবার টিসিবিতে চিনি কেন নাই ডিলারের কাছে জানতে চাইলে ডিলার রিপন সরকার মুঠোফোনে বলেন, আমি ওখানে নাই আমার লোক আছে তাদের কাছে পণ্যের চালান কপি ও ডিসি অফিসের ক্রোড়পত্র আছে। সরজমিনে টিসিবি পণ্য বিক্রয় করার স্থানে গিয়ে ডিলারের লোকজন (লেবারের) সাথে কথা বলতে গেলে তারা বলেন, আমাদের সাথে কথা বলে লাভ নাই তানোর পৌর মেয়র ইমরুল হকের সাথে কথা বলতে বলেন। এবং তাদের কাছে কোন পণ্যের চালান বা ক্রোড়পত্র নাই বলে জানান তারা।
এদিকে মেসার্স রিপন এন্টার প্রাইজ (ডিলারের) মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয়ে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। টিসিবির পণ্য বিক্রি করতে আসা রিপন ডিলারের লোকজনের সাথে বাগ-বিতণ্ডার ঘটনা ঘটেছে পণ্য কিনতে আসা সাধারণ মানুষদের সঙ্গে।
সরোজমিনে দেখা মিলে, রিপন এন্টারপ্রাইজ ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কারার যে সময় দেওয়া হয় তা নির্ধারিত সময়ের অনেক পরে পন্য নিয়ে আসেন তারা। এতে ভোগান্তির স্বীকার হয়ে আসছেন পন্য নিতে আসা ক্রেতারা। ট্রাকসেলে সব পন্য বিক্রি না করে ফেরত নিয়ে চলে যাওয়ারও অভিযোগ রয়েছে এই রিপন ডিলারের নামে।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত তানোর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানে আলম মুঠোফোনে জানান, তিনি তানোরের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি জানা নাই তবে টিসিবির পণ্য যদি কম থাকে তাহলে অবশ্যই ডিলারের কাছে ক্রোড়পত্র বা পণ্যের চালানে থাকতে হবে। তবে বিষয়টি জরুরী ভাবে খোঁজ নিয়ে দেখার কথা বলেন তিনি।
এ বিষয় তানোর পৌর মেয়র ইমরুল হক মুঠোফোনে বলেন, এ বিষয়ে টিসিবির ডিলার আমাকে অবগত করেননি। তবে টিসিবির পণ্য আমার জানা মতে তেল, ডাল ও চিনি দেওয়ার কথা। চিনি দেওয়া হচ্ছে না কেন আমার জানা নাই। তবে যদি চিনি না থাকে বরাদ্দে তাহলে অবশ্যই ডিলারের চালানে উল্লেখ থাকতে হবে।
বাবু/জেএম