ডোমারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৬ পিএম (ভিজিট : ৫১৮)

X
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে চিলাহাটি রেল স্টেশন হতে পাঁচশ গজ দূরে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাহাটি স্টেশন হতে রাজশাহীর উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে বিকাল তিনটার দিকে। স্টেশনের পাঁচশ গজ দূরে ওই যুবক হয়তো আত্মহত্যার উদ্দেশ্যে রেল লাইনের উপর শুয়ে ছিল। ট্রেনটি তার উপর দিয়ে চলে গেলে পেট হতে দ্বিখন্ডিত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রপ্তি কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, মরদেহ উদ্ধার ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে রেল পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
বাবু/জেএম