প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০৪ পিএম (ভিজিট : ২৪৭)

X
বরগুনার আমতলী থানার চাওড়া ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে সর্বসাধারণের মতামত, সমস্যা ও সিসি ক্যামেরা স্থাপন নিয়ে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার সময় উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান বাদল খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, জনসাধারণ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সিসি ক্যামেরা স্থাপন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি বিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।
ওপেন হাউজ ডে তে আরও উপস্থিত ছিলেন, চাওড়া ইউনিয়ন বিট অফিসার এস আই দাদন মিয়া, এস আই তানজিল আহমেদ, চাওড়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজ উদ্দিন পান্না, ২নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম মোল্লাসহ ইউনিয়ন ও ঘটখালি বাজারের ব্যক্তিবর্গগণ।
বাবু/জেএম