প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫৪ পিএম (ভিজিট : ১৮১)

X
কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহার করার অপরাধে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সৈয়দপুর কামারপুকুর এলাকায় রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ১১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম অভিযানে উপস্থিত থেকে, মেসার্স এম, জেড, এইচ ইটভাটার মালিক জিকরুল হককে ৫ লাখ টাকা, মেসার্স এম, এ, বি ইটভাটার মালিক মো .এরশাদ আলীকে ৪ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এ, এন, বি ইটভাটার মালিক মো. নজরুল ইসলামকে ৮০ হাজার টাকা, মেসার্স এ, এস, বি ইটভাটার মালিক এজাম আহমেদকে ৫০ হাজার টাকা ও ৬০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর পরিবেশ অধিদপ্তরে বিভাগীয় পরিচালক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন ও পরিবেশ অধিদপ্তরের নীলফামারীর সহকারী পলিচালক কমল কুমার বর্মণ প্রমুখ।
বাবু/জেএম