কেন্দুয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

`স্মার্ট লাইফস্টক-স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কেন্দুয়া

2023-02-28T19:36:48+00:00
2023-02-28T19:36:48+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩৬ পিএম   (ভিজিট : ২৬১)
X

`স্মার্ট লাইফস্টক-স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন (এলডিপি) সহযোগিতায়। 

কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন শেষে। আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া-আটপাড়ার জাতীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল। 

স্বাগত বক্তব্যে কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভাস্কর তালুকদার আগত খামারিদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রদর্শনীতে বিভিন্ন এলাকা থেকে খামারিরা ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির (গরু, ছাগল, ঘোড়া, কুবতর, হাঁস-মুরগি) পশুপাখি নিয়ে হাজির হয়েছেন। আমরা আশা করছি এই প্রদর্শনীর মাধ্যমেই কেন্দুয়া উপজেলায় বিভিন্ন ধরনের খামার করতে উৎসাহিত হবে বলে তিনি মনে করেন। 

কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহকারী হুমায়ুন কবীর লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঁইয়া, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম। 

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসাব ভূঁইয়া, মো. তাজুল ইসলাম, মো. শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, শ্রম সম্পাদক মো. সাইফুল ইসলাম আঙ্গুর, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত খামারিবৃন্দ উপস্থিত ছিলেন। 

বাবু/জেএম





  বিষয়:   কেন্দুয়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy