গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের ইঞ্জিনের হুক ছিড়ে আড়াই ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন

মাজাহারুল ইসলাম রাজু, গফরগাঁও (ময়মনসিংহ)

সারাবাংলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে মশাখালী ও কাওরাইদ স্টেশনের মাঝে মঙ্গলবার বিকালে কমিউটার ট্রেনের ইঞ্জিনের হুক ছিড়ে বগি রেখে প্রায় ১০০

2023-02-28T22:42:44+00:00
2023-02-28T22:42:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের ইঞ্জিনের হুক ছিড়ে আড়াই ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন
মাজাহারুল ইসলাম রাজু, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪২ পিএম   (ভিজিট : ২০৫)
X


ময়মনসিংহের গফরগাঁওয়ে মশাখালী ও কাওরাইদ স্টেশনের মাঝে মঙ্গলবার বিকালে কমিউটার ট্রেনের ইঞ্জিনের হুক ছিড়ে বগি রেখে প্রায় ১০০ গজ চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ট্রেনের যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেল। এতে আড়াই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ প্রায় আড়াই ঘন্টা বন্ধ ছিল।

মশাখালী স্টেশন মাস্টার আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, বিকাল পাঁচটার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি মশাখালী স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশনে কাছাকাছি গেলে ইঞ্জিনের হুক ছিড়ে বগি রেখে ইঞ্জিন চলে যায়। এই ঘটনায় প্রায় আড়াই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

তিনি আরও বলেন, রাত সাড়ে ৭ টার দিকে অপর একটি কমিউটার ট্রেনের বিচ্ছিন্ন ইঞ্জিন বগিগুলো মশাখালী স্টেশনে নিয়ে গেলে ট্রেন চলাচল সচল হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy