ডিমলায় ইউ.পি উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তফসিল অনুযায়ী

2023-02-28T22:45:38+00:00
2023-02-28T22:45:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় ইউ.পি উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৫ পিএম   (ভিজিট : ৩৬৭)
X


নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তফসিল অনুযায়ী মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেন।

প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারনা চালাতে পারবেন।

প্রতীক বরাদ্দ পাওয়া ৪ প্রার্থীরা হলেন-আওয়ামীলীগ দলীয় এ.এইচ.এম ফিরোজ সরকার (নৌকা),স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় (চশমা), মজিব উদ্দিন (মোটর সাইকেল),আমিনুর রহমান (আনারস)। এর আগে গত ২৩ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি নির্ধারিত তারিখের শেষ দিন বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

২০ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন দাখিলকৃত ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। গত ২৭ ফেব্রুয়ারি  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। অত্র ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-৩৪ হাজার ৩শত ৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১৭ হাজার ৫২জন ও পুরুষ ভোটারের সংখ্যা ১৭ হাজার ৩ শত ২২জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন রয়েছেন। ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন ইভিএম মেশিনে মাধ্যমে মোট ১৬টি ভোট কেন্দ্রে আগামী ১৬ মার্চ ২০২৩ইং ভোট অনুষ্ঠিত হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy