আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার (১-২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য

2023-03-01T10:12:26+00:00
2023-03-01T10:12:26+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ১০:১২ এএম   (ভিজিট : ১৭০)
X

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা উপলক্ষে বুধবার ও  বৃহস্পতিবার (১-২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আগামীকাল বৃহস্পতিবার (২ মার্চ) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। 

এ উপলক্ষে ১ ও ২ মার্চ পুরো ত্রিপুরা রাজ্যজুড়ে পরিবহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। একারণে দুদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তবে ৩ মার্চ সাপ্তাহিক ছুটি হওয়ায় ৪ মার্চ থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।


বাবু/এ আর 




  বিষয়:   আখাউড়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy