কোটালীপাড়ায় জাতীয় বীমা দিবস পালিত

কোটালিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

'আমার জীবন, আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ' - এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ায় বীমা দিবস ২০২৩ পালন

2023-03-01T14:25:51+00:00
2023-03-01T14:27:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় জাতীয় বীমা দিবস পালিত
কোটালিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ২:২৫ পিএম  আপডেট: ০১.০৩.২০২৩ ২:২৭ পিএম  (ভিজিট : ১৮৪)
X


'আমার জীবন, আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ' - এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ায় বীমা দিবস ২০২৩ পালন করা হয়েছে।

১ মার্চ  বুধবার সকাল১০ টায় কোটালীপাড়া  উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার  ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কোটালিপাড়া উপজেলার নব-নির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, পপুলার লাইফ ইনসুরেন্সের কোম্পনির সহকারি অফিসার  আল আমিন, ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের কোম্পনি লি. কর্মকর্তা বিনয় ঘোষ, ডেলটা লাইফ ইনসুরেন্স কর্মকর্তা অশোক বিশ্বাস এবং সোনালী লাইফ ইনসুরেন্সের ফিন্যানসিয়াল এসোসিয়েট রনি আহমেদ, আলী হোসেন রানা  সহ বিভিন্ন ইনসুরেন্সে কোম্পানির কর্মকর্তা কর্মচারী ও বীমা সুবিধা ভোগীরা।

প্রধান অতিথির বক্তব্যে, মতিয়ার রহমান হাজরা বলেন, ১৯৫২ সালে বঙ্গবন্ধুর হাত ধরে বীমা কার্যক্রম চালু হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে গরীব অসহায় অসচ্ছল লোকদের মাঝে ঋণ বিতরণ বীমা কার্যক্রম সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গুলোর মাধ্যমে নানা রকম সুবিধা দেওয়া হয়েছে। ফলে বীমার বিভিন্ন উপকার এবং প্রতিকারের বিষয়ে আলোচনা সহ বীমা,সঞ্চয় দুটিই মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ সময়ে কাজে লাগিয়ে সফলতা লাভ করা যায়,প্রতিটি মানুষের বীমা সুবিধা পাওয়া অধিকার রয়েছে।

এই সময়, ন্যাশনাল লাইফ ইনসুরেন্সে কোম্পানি লিমিটেড এর বীমা গ্রহীতা বাসনা বেগম, লাকী বেগমসহ ৬ জনের চেক প্রদানের মাধ্যমে তাদের বীমা দাবি পরিশোধ করা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy