কালিহাতীতে স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের জন্মবার্ষিকী পালিত

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা শাজাহান সিরাজের ৮০ তম

2023-03-01T16:25:58+00:00
2023-03-01T16:25:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের জন্মবার্ষিকী পালিত
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৪:২৫ পিএম   (ভিজিট : ১৮৬)
X


টাঙ্গাইলের কালিহাতীতে স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা শাজাহান সিরাজের ৮০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১ মার্চ) সকালে জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ চত্বরে শাজাহান সিরাজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, রাবেয়া সিরাজ একাডেমিক হল রুমে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম আম্বিয়া সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য হোসেন আলী সিকদার, সহকারী অধ্যাপক সোহরাব আলী মিয়া, জহুরুল হক বুলবুল, শফিকুল ইসলাম, এ কে এম আব্দুল আউয়াল, শিক্ষক প্রতিনিধি রশিদুল ইসলাম রতন, অফিস সহকারী হাবিবুর রহমান, ছাত্রদের পক্ষ থেকে নাইমুর রহমান প্রমুখ। এ সময় আলোচনা সভাটি সঞ্চালনা করেন, অধ্যাপক তারিকুল ইসলাম।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy