কালিহাতীতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ২০

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

কালিহাতীতে পিকআপ উল্টে তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। বুধবার (১ মার্চ) দুপুর

2023-03-01T17:49:11+00:00
2023-03-01T17:49:11+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ২০
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৫:৪৯ পিএম   (ভিজিট : ১২৬)
X

কালিহাতীতে পিকআপ উল্টে তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। বুধবার (১ মার্চ) দুপুর পৌনে একটার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা ফায়ার সার্ভিস ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে ৩০/৩৫ জন লোক পিকআপ যোগে সিরাজগঞ্জের এনায়েতপুর ওরশে যাচ্ছিলেন। তাদের বহনকৃত খোলা পিকআপটি আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। নিহতদের বয়স ৪৫ থেকে ৬০ বছর।

নিহত তিনজনের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, জামালপুর উপজেলার গান্ধাইল গ্রামের মৃত সুলতানের স্ত্রী সাহেরা খাতুন (৬০) একই উপজেলার পেঁচামানিক গ্রামের মৃত মাহতাব আলীর মেয়ে নুরজাহান (৫০) ও ধনবাড়ী উপজেলার গৌরাঙ গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী ফিরোজা (৬০)। এছাড়াও অন্তত ২০ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, লাশ দুইটি থানা ও একটি হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাবু/জেএম




  বিষয়:   কালিহাতী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy