কেশবপুরে কৃষকের ৮ লাখ টাকার ফলদ বৃক্ষ কর্তন

প্রতিনিধি, কেশবপুর (যশোর)

সারাবাংলা

যশোরের কেশবপুরে গৌরীঘোনা গ্রামে জমি বিবাদে প্রভাবশালী প্রতিপক্ষরা জোর করে এক কৃষকের ৮ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন ফলদ

2023-03-01T19:15:38+00:00
2023-03-01T19:15:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেশবপুরে কৃষকের ৮ লাখ টাকার ফলদ বৃক্ষ কর্তন
প্রতিনিধি, কেশবপুর (যশোর)
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৭:১৫ পিএম   (ভিজিট : ২২৪)
X

যশোরের কেশবপুরে গৌরীঘোনা গ্রামে জমি বিবাদে প্রভাবশালী প্রতিপক্ষরা জোর করে এক কৃষকের ৮ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন ফলদ বৃক্ষ কেটে ক্ষতিসাধন করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও বিচার না পেয়ে অবশেষে ওই কৃষক ৩ জনকে আসামি করে যশোর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা করেছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্যে কেশবপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৌরীঘোনা গ্রামের মৃত জাহান আলী শেখের ছেলে শেখ গোলাম মোস্তফা পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ রোপণ করে ভোগ দখল করে আসছেন। তিনি ২০১১ সালের ৩০ মার্চ ওই জমি স্ত্রী ছালেয়া বেগম ও ছেলে আব্দুল্লাহ আল মামুনের নামে হেবা নামার মাধ্যমে হস্তান্তর করেন। গত বছরের ১৬ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের করিম মোল্যার ছেলে মিজানুর রহমান ও ভরতভায়না গ্রামের ইদ্রিস মোড়ল যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে ভাড়াটে লোকজন এনে বিরোধীয় জমির বৃহদাকার ৮টি আম, ৯টি কাঁঠাল গাছসহ অসংখ্য গাছ কেটে ৮ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এ সময় তার স্ত্রী ছালেয়া বেগম বাধা দিলে তাকে মারপিট করে আহত করা হয়। 

প্রতিপক্ষ মিজানুর রহমান বলেন, আমরা শেখ গোলাম মোস্তফার বোনের কাছ থেকে ওই জমি ক্রয় করেছি। সে যেখানে দেখিয়ে দিয়েছে সেখান থেকে গাছ কর্তন করেছি। পুলিশ তাদের মীমাংসা করে নিতে বলেছে। কিন্তু তারা মানছে না। 

এ ব্যাপারে কেশবপুর থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাস জানান, কর্তনকৃত কাঠ জব্দ করা হয়েছে। শিগগিরই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। 

বাবু/জেএম   





  বিষয়:   কেশবপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy