আখাউড়ায় জাতীয় বিমা দিবস উপলক্ষে র‌্যালি

আখাউড়া (ব্রাহ্মণনবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বীমা দিবস

2023-03-01T19:22:45+00:00
2023-03-01T19:22:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় জাতীয় বিমা দিবস উপলক্ষে র‌্যালি
আখাউড়া (ব্রাহ্মণনবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৭:২২ পিএম   (ভিজিট : ২০২)
X

‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে বুধবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্মা এবং বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা ও কর্মীরা অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। 

উপজেলা বীমা ফোরামের সভাপতি ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি, আখাউড়া ইসলামী তাকাফুল জোনের প্রধান মো. নিসারুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মো. রেজাউল করিম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোসলেউদ্দিন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সরকারি জোনাল ইনচার্জ আব্দু রউফ ভূঁইয়া, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও লাইফ ইন্সুরেন্স কোম্পানি’র এজিএম মো. জালাল হোসেন মামুন, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি’র আখাউড়া অফিসের ইনচার্জ মো. জামির হোসেন, সাবেক ছাত্রনেতা মো. শরীফুল ইসলাম প্রমুখ। 

বক্তারা ইন্সুরেন্সের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারূপ করে বক্তব্য রাখেন। গ্রাহক সেবা বৃদ্ধি, সচ্ছতার সাথে বীমা করে মানুষের আস্থা অর্জনের আহবান জানান। বীমার মেয়াদান্তে গ্রাহকরা যাতে ভোগান্তির শিকার না হয় সেদিকেও খেয়াল রাখার অনুরোধ জানান।

বাবু/জেএম




  বিষয়:   আখাউড়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy