বগুড়ায় মানুষের কঙ্কালসহ গ্রেপ্তার ২

মাহফুজ মন্ডল, বগুড়া

সারাবাংলা

বগুড়ার শেরপুরে মানুষের কঙ্কালসহ দু’জন বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ঘোগা বটতলা

2023-03-01T19:43:42+00:00
2023-03-01T19:43:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় মানুষের কঙ্কালসহ গ্রেপ্তার ২
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৭৫)
X

বগুড়ার শেরপুরে মানুষের কঙ্কালসহ দু’জন বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ঘোগা বটতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছে থাকা চারটি ব্যাগ থেকে মানুষের মাথার খুলি,পায়ের, হাতের ও কোমড়ের হাড়সহ শরীরের বিভিন্ন অংশের ৪৪০টি হাড় উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার গামারিয়া গ্রামের মনো মিয়ার ছেলে রাশেদ খান (২৪), পশ্চিশ গাড়ারিায় গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে বেলাল হোসেন (২৬)।

শেরপুর থানা পুলিশ ও বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, শেরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খন্দকার। 

পুলিশের এ কর্মকর্তা জানান, বুধবার সকালে যৌথভাবে বগুড়া-ঢাকা মহাসড়কের ঘোগা বটতলায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিলো। এসময় ঢাকাগামী যাত্রীবাহী বাসের দু’জন যাত্রীর কাছে থাকা চারটি ব্যাগে ৪৪০টি মানুষের কঙ্কালের হাড়সহ তাদের গ্রেপ্তার করা হয়। 

ওসি আতাউর রহমান খন্দকার আরও জানান, ধারণা করা হচ্ছে বিভিন্ন কবরস্থান থেকে চুরি করে কঙ্কালগুলো সংগ্রহ করা হয়েছে। এটি সংঘবদ্ধ চক্রের কাজ। গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

বাবু/জেএম




  বিষয়:   বগুড়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy