অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কামরাঙ্গীরচর থানার পান্না ব্যাটারি গলিতে অজ্ঞাত পরিচয়ের (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ মার্চ)

2023-03-01T20:01:09+00:00
2023-03-01T20:01:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৮:০১ পিএম   (ভিজিট : ১৫৭)
X

রাজধানীর কামরাঙ্গীরচর থানার পান্না ব্যাটারি গলিতে অজ্ঞাত পরিচয়ের (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর বলেন, আমরা বিকেল সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ব্যাটারির গলির এক নম্বর গেটের সামনে ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পাই। পরে আমরা তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছি।

তিনি বলেন, আমরা আশপাশের লোকমুখে জানতে পারি তিনি ভবঘুরে ছিলেন। আমরা তার পরিচয় জানতে পারিনি। প্রযুক্তি সহায়তায় আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাবু/এসআর




  বিষয়:   মরদেহ  উদ্ধার 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy