প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৮:০৯ পিএম (ভিজিট : ১৭১)

X
‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির এভিপি সুদ্বীপ দত্ত তনু।
এসময় র্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রসাশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাবু/জেএম