ময়মনসিংহের ভালুকায় ৬ ইটভাটাকে জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় ছয়টি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনব্যাপী অভিযানে এসব ইটভাটাকে

2023-03-01T20:19:25+00:00
2023-03-01T20:19:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহের ভালুকায় ৬ ইটভাটাকে জরিমানা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৮:১৯ পিএম   (ভিজিট : ১৬০)
X

ময়মনসিংহের ভালুকায় ছয়টি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনব্যাপী অভিযানে এসব ইটভাটাকে জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকটি ইটভাটা অকেজো করে দেয়া হয়। নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপন ও অবৈধভাবে ভূমির টপসয়েল ব্যবহারের কারণে এসব জরিমানা ও ভাঙচুর করা হয়।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচলক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে জেলা পুলিশের সহযোগিতায় ভালুকা উপজেলার পলাশতলী এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে গড়ে উঠা সেভার ব্রিকস, সাফা ব্রিকস, রিফাত ব্রিকস ও খারুয়ালী গ্রামে অবস্থিত সিদ্দিকিয়া ব্রিকসকে ছয় লাখ টাকা করে এবং উপজেলার মেদিলা গ্রামে অবস্থিত আলম ব্রিকস ও পাঠান ব্রিকসকে তিন লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় পলাশতলী এলাকায় স্কুলের পাশে অবস্থিত সেভার ব্রিকস, সাফা ব্রিকস ও রিফাত ব্রিকস অকেজু করে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক মিহির লাল সর্দাও ও সহকারী পরিচালক নাজিয়া আক্তার উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচলক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ জানান, নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপন ও অবৈধভাবে ভূমির টপসয়েল ব্যবহারের কারণে এসব ইটভাটাকে জরিমানা ও তিনটি ভাটা ভাঙচুর করা হয়।

বাবু/জেএম




  বিষয়:   জরিমানা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy