প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৯:৫৩ পিএম (ভিজিট : ১৫৬)

X
‘কর্তব্যের তরে করে গেলেন যারা আত্মবলিদান, প্রতিক্ষণে স্মরি রাখিব ধরি তোমাদের সম্মান’—এই প্রতিপাদ্যে যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন মাঠে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, পিপিএম।
কর্তব্যরত অবস্থায় দেশসেবায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ২০১৭ সালের ১ মার্চ থেকে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন হয়ে আসছে। কেন্দ্রীয়ভাবে সব রেঞ্জ ও জেলা পর্যায়ে দিবসটি পালন করা হচ্ছে।
পুষ্পস্তবক অর্পণ শেষে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে সাতক্ষীরা পুলিশ সুপার এবং উপস্থিত সবাই অস্থায়ী স্মৃতিস্তম্ভের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পরে শহীদ পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বাবু/এসআর