রাজধানীতে বায়ু-শব্দদূষণের দায়ে ৬ যানবাহন, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকায় দুই এলাকায় বায়ু এবং শব্দদূষণের দায়ে ছয়টি যানবাহন ও পাঁচটি প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

2023-03-01T23:39:35+00:00
2023-03-01T23:39:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে বায়ু-শব্দদূষণের দায়ে ৬ যানবাহন, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ১১:৩৯ পিএম   (ভিজিট : ১৪০)
X

ঢাকায় দুই এলাকায় বায়ু এবং শব্দদূষণের দায়ে ছয়টি যানবাহন ও পাঁচটি প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার পরিবেশ অধিদপ্তর ও ঢাকা জেলা প্রশাসন এ অভিযান চালায়।


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে ইডেন কলেজ ও মিরপুর এলাকায় এ অভিযান চলে।

ইডেন কলেজ এলাকায় মানমাত্রাতিরিক্ত হর্ন দ্বারা শব্দদূষণের দায়ে ছয়টি যানবাহন থেকে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মিরপুর এলাকায় মোবাইল কোর্টে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে পাঁচটি প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বায়ু দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


ঢাকার বায়ু আজ বুধবারও দূষণের দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে। গত মঙ্গলবার এবং এর আগের দিন সোমবারও এ অবস্থান ছিল রাজধানীর। আজ সকাল সোয়া ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৯৫। এ পরিস্থিতি অস্বাস্থ্যকর। আর ১৯৭ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে আছে চীনের উহান।


বাবু/এসআর






  বিষয়:   জরিমানা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy