আজ রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনে জরুরি কাজের জন্য দুপুর ২টা

2023-03-02T09:45:08+00:00
2023-03-02T09:47:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৯:৪৫ এএম  আপডেট: ০২.০৩.২০২৩ ৯:৪৭ এএম  (ভিজিট : ১৩৬)
X


রাজধানীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনে জরুরি কাজের জন্য দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত কারওয়ান বাজার, ইস্কাটন, পরীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না।

বুধবার (০১ মার্চ) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মিন্টো রোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হলি ফ্যামিলি, কাওরান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

-বাবু/এ.এস





  বিষয়:   গ্যাস  সরবরাহ বন্ধ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy