কালীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন

কালীগঞ্জ (গাজীপুর)

সারাবাংলা

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে ’প্রতিপাদ্যে ৫ম বারের মতো সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জেও পালিত হলো জাতীয়

2023-03-02T10:57:21+00:00
2023-03-02T10:57:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন
কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১০:৫৭ এএম   (ভিজিট : ১৫০)
X


‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে ’প্রতিপাদ্যে ৫ম বারের মতো সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জেও পালিত হলো জাতীয় ভোটার দিবস। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে নানা অনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হয়।


দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামানের সভাপতিত্বে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ডাঃ ইউসুফ হাবীব, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর, প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলার শাখার সমন্বয়কারী জেসমিন বেগম প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান,  মাধ্যমিক গণমাধ্যমকর্মী, সুধি সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy