প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১২:১৪ পিএম (ভিজিট : ৪১০)

X
নীলফামারীর ডোমার উপজেলায় সিএসকে এর নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কালীগঞ্জ মৌমারী একাদশকে (দেবীগঞ্জ) ১০ ইউকেটে হারিয়েছে খালেক এন্ড ব্রাদার্স (সৈয়দপুর)।
বুধবার (১ মার্চ) রাত আটটার দিকে টুর্নামেন্টটির উদ্বোধন হয়। চাকধাপাড়া সুপার কিংস(সিএসকে) এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
খেলায় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খালেক এন্ড ব্রাদার্স। মৌমারী একাদশ এর পক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার শরিফুল ইসলাম ওপেনিং ব্যাট করতে নেমে প্রথম বলেই স্টাম্প বোল্ড হয়ে দলকে চাপে ফেলেন। খেলায় প্রথম ইনিংসে ৬ ওভারে ৩৬ রানের টার্গেট দেয় শরিফুল ইসলামের দল।

খালেক এন্ড ব্রাদার্স কম রানের টার্গেট এ ব্যাটিং করতে নেমে কোন ইউকেট না হারিয়ে ৪ ওভারেই জয়ী হয়। উদ্বোধনী অনুষ্ঠানে হাজ্বী শমছের আলীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিদ আহমেদ শান্তু, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, অবঃ সার্জেন্ট তহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও সিএসকে এর সভাপতি রইসুল ইসলাম ও সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সাজু উপস্থিত থেকে টুর্নামেন্টের সার্বিক তত্ত্ববধান করেন।
খেলায় চ্যাম্পিয়ন প্রাইজ মানি একটি মোটরসাইকেল ও রানার্সআপ প্রাইজ মানি ফ্রিজ এর ঘোষনা দেওয়া হয়েছে। উদ্বোধনী খেলাটি কয়েক হাজার দর্শক উপভোগ করেন।
-বাবু/এ.এস