শীঘ্রই কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ শুরু হবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী খোলাবাজারে বিক্রয় কার্যক্রম (ওমএসএস) কার্ডের মাধ্যমে বিতরণের নির্দেশনা দিয়েছেন। সে

2023-03-02T14:33:58+00:00
2023-03-02T14:33:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শীঘ্রই কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ শুরু হবে: খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ২:৩৩ পিএম   (ভিজিট : ১৩৬)
X


খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী খোলাবাজারে বিক্রয় কার্যক্রম (ওমএসএস) কার্ডের মাধ্যমে বিতরণের নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী খুব শীঘ্রই কার্ডের মাধ্যমে বিতরণ শুরু করা হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে পোরশা উপজেলার কপালির বাজারে চলমান খোলাবাজারে বিক্রয় কার্যক্রম (ওমএসএস) আকস্মিক পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, এক ব্যক্তি বার বার ওএমএস’র চাল নেয়। সে আবার সেটা বিক্রি করে দেয়। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এ প্রবণতা কমবে এবং সবাই পাবে। কার্ডে একজন সপ্তাহে একবার চাল কিনতে পারবেন।

চালের বাজার দর কমাতে বিদেশ থেকে চাল আমদানি করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, দেশে চালের অনেক মজুত আছে, কোন অভাব নেই। আমনের উৎপাদন ভালো হয়েছে।  বোরো ফসলের চাষ শুরু হয়েছে। বেশি আমদানি করলে কৃষক নায্যমূল্য পাবেনা। 

নিন্মআয়ের লোকদের কোন সমস্যা হবেনা উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের জন্য ওএমএসএ ৩০ টাকায় চাল দেওয়া হচ্ছে। আবার মার্চ মাস থেকেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। ৫০ লাখ পরিবার প্রতিমাসে একবার করে ৩০ কেজি চাল পাবেন।

এসময় পোরশা উপজেলা নির্বাহী অফিসার সালমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে খাদ্যমন্ত্রী নিতপুর খাদ্যগুদাম পরিদর্শন করেন। এসময় তিনি গুদামে রক্ষিত চালের গুণগতমান পরীক্ষা করে দেখেন।

-বাবু/এ.এস





  বিষয়:   খাদ্যমন্ত্রী  ওএমএস বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy