নড়াইলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ

2023-03-02T16:23:12+00:00
2023-03-02T16:23:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৪:২৩ পিএম   (ভিজিট : ২৫৮)
X

নড়াইলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন।

প্রধান অতিথি মেয়র আঞ্জুমান আরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথপরিক্রমায়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৪ জুন চট্রগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার বেতবুনিয়া ইউনিয়নে ১২৮ একর জায়গার উপর দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তিনি তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক জাতি প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন।

অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা, জেলা সরকারী গ্রন্থাগারিক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক, বিএডিসির প্রকৌশলী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা ক্রীড়া অফিসার, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার দেড়শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম




  বিষয়:   নড়াইল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy