প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৫:০৪ পিএম আপডেট: ০২.০৩.২০২৩ ৫:০৫ পিএম (ভিজিট : ১৭৪)

X
৫ম জাতীয় ভোটার দিবস ২০২৩ উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোটার দিবসের উদ্বোধন শেষে, একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহান্মদ মোস্তাফিজুর রহমান, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহম্মেদ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বাবু/জেএম