প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৭:০৫ পিএম (ভিজিট : ১৯৮)

X
‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিবো যোগ্যজনে’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ এর সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, সহকারী কমিশনার (ভূমি) আমেনা মার্জান, কৃষি কর্মকর্তা শহিদুল আমিন, উপজেলা প্রকৌশলী মাহমুদউল্লাহসহ কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুল প্রমুখ।
বাবু/জেএম