নারী কর্মীদের ক্ষমতায়নের লক্ষ্যে এসিডি’র অবহিতকরণ সভা

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীতে গৃহকর্মে নিয়োজিত নারী কর্মীদের ক্ষমতায়নের লক্ষ্যে এসিডির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২ মার্চ ২০২৩) সকাল ১১টার দিকে

2023-03-02T19:50:00+00:00
2023-03-02T19:50:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারী কর্মীদের ক্ষমতায়নের লক্ষ্যে এসিডি’র অবহিতকরণ সভা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৭:৫০ পিএম   (ভিজিট : ২৩৩)
X

রাজশাহীতে গৃহকর্মে নিয়োজিত নারী কর্মীদের ক্ষমতায়নের লক্ষ্যে এসিডির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ ২০২৩) সকাল ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজনে, ইউরোপিয়ান ইউনিয়নের সহ-অর্থায়নে, উন্নয়ন সহযোগী অক্সফাম ইন বাংলাদেশথর সহযোগিতায়। এমপাওয়ারিং উইমেন থ্রো সিভিল সোসাইটি অ্যাকটরস ইন বাংলাদেশ (ইডব্লিউসিএসএ) কর্মসূচির অধীনে এবং স্ট্রেনদেন উইমেনথস মুভমেন্ট ফর ইনক্রিসড পার্টিসিপেশন অব ওয়ার্র্কিং অ্যাট ইনফরমাল অকুপেশন ইন রাজশাহী শীর্ষক প্রকল্পের এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্তি জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আনিসুল ইসলামের সভাপত্বিতে প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় বিশেষ অতিথি হিসেবে অক্সফ্যাম ইন বাংলাদেশথর প্রোগ্রাম অফিসার (পার্টনারশীপ এ্যাসেসমেন্ট)  ইউসুফ বক্তব্য রাখেন।

প্রকল্প অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্যে এসিডি নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার বলেন, গৃহকর্মে নিয়োজিত নারী কর্মীদের ক্ষমতায়ন এবং লৈঙ্গিক সমতার প্রতি সংবেদনশীলতা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানসমূহের সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখার পাশাপাশি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান এবং নিয়োগকর্তার সাথে সু-সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হবে।

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডিথর পক্ষ থেকে প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মনিরুল ইসলাম পায়েল। প্রধান অতিথি রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহীর সামাজিক-সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে, বাস্তবায়িত প্রকল্পটি বৈষম্যমূলক প্রথা মোকাবেলায় ভূমিকা রাখবে বলে মনে করেন।

সরকারের পক্ষ থেকে অনানুষ্ঠানিক পেশায় কাজ করা প্রান্তিক নারীদের ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতার প্রতি সংবেদনশীলতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, নারী গৃহকর্মীদের মর্যাদা নিশ্চিত কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে অতিরিক্তি জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আনিসুল ইসলাম বলেন, গৃহকর্মে নিয়োজিত নারী কর্মী বিশাল একটি ওয়ার্কফোর্স, তাদেরকে অবমূল্যায়ন করা কোনভাবেই সমর্থন যোগ্য হবে না।

অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জেসমিন আকতার, রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহা. আলম আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম সুমন, রাজশাহী ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ মোহতারেমা আশরাফি খানম, সাইবার ট্রাবুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইসমত আরা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার রাশেদা পারভীন প্রমুখ।

বাবু/জেএম





  বিষয়:   অবহিতকরণ  সভা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy