প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৮:৩১ পিএম (ভিজিট : ১৬০)

X
‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় ৫ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ ২০২৩) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সারাদেশের ন্যায় ডিমলায় পালিত হলো ৫ম জাতীয় ভোটার দিবস।
এ উপলক্ষে বেলুন উড়িয়ে ভোটার দিবসের শুভ সূচনা করে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. মাহবুবা আক্তার বানু প্রমুখ।
বাবু/জেএম