ঢাকাকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকাকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে বলে উল্লেখ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

2023-03-02T20:44:10+00:00
2023-03-02T20:44:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেয়র আতিক
ঢাকাকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৮:৪৪ পিএম   (ভিজিট : ১৪৭)
X

ঢাকাকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে বলে উল্লেখ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর গুলশানে ডা. ফজলে রাব্বি পার্কে ডিএনসিসির মেয়র বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধনকালে একথা বলেন।

বাংলাদেশ-কোরিয়া বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির উদ্যোগে গুলশানে ডা. ফজলে রাব্বি পার্কে বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।

পরিবেশের জন্য গাছের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে মেয়র বলেন, গাছ পরিবেশের অপরিহার্য উপাদান। অথচ ঢাকা শহরে গাছের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। ঢাকা শহরে যে অল্পকিছু গাছ আছে সেগুলোও কেটে স্থাপনা গড়ে তোলা হচ্ছে। ঢাকার তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। গাছপালা না থাকায় তাপমাত্রার অনুভূত হয় অনেক বেশি। ঢাকাকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে।

মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে সৌহার্দ্য ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির বৃক্ষ রোপণের উদ্যোগ দুই দেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি দুই দেশের মধ্যে আর্থিক ও সাংস্কৃতিক সুসম্পর্ক রয়েছে। এ ধরনের কার্যক্রমে ভবিষ্যতে ডিএনসিসি সর্বাত্মক সহযোগিতা করবে।

এসময় ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন ডিএনসিসি মেয়রের বিভিন্ন ধরনের পরিবেশের উন্নয়ন বিষয়ক, জনসচেতনতা ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোরিয়া বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) নাসিমা বেগম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রমুখ।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy