সরাইলে জাতীয় ভোটার দিবস পালিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ৫ম জাতীয় ভোটার

2023-03-02T20:51:11+00:00
2023-03-02T20:51:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে জাতীয় ভোটার দিবস পালিত
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৮:৫১ পিএম   (ভিজিট : ১৭৭)
X

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম,সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদ খালিদ জামিল খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ। 

এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ, সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

বাবু/জেএম




  বিষয়:   সরাইল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy