দিনাজপুরে অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজার

2023-03-02T21:05:24+00:00
2023-03-02T21:05:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দিনাজপুরে অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৯:০৫ পিএম   (ভিজিট : ১২৫)
X

দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাণীগঞ্জ বাজার এলাকার মার্কেটের দোকানের মধ্যে আগুন জ্বলতে দেখা যায়। পরে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘোড়াঘাট উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ জিয়াউর রহমান অগ্নিকাণ্ডের সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও তিনি জানান, মোটরসাইকেল মেরামতের দোকানে রাখা দাহ্য কোন পদার্থ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। 

বাবু/জেএম




  বিষয়:   দিনাজপুরে  অগ্নিকাণ্ডে 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy