প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১০:১৮ এএম (ভিজিট : ১৩৩)

X
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১০৪৮৩ পিস ইয়াবা, ১২২.৭৫ লিটার বিদেশি মদ, ৫২ লিটার দেশি মদ, ২৫৬ বোতল ফেন্সিডিল, ১২২ গ্রাম ৭০ পুরিয়া হেরোইন ও ৪৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে।
বাবু/এ আর