আরও এক ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ

2023-03-03T16:16:10+00:00
2023-03-03T16:16:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরও এক ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৪:১৬ পিএম   (ভিজিট : ১৪৩)
X


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বর্তমানে সারা দেশে ৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬ জন ও ঢাকার বাইরে ১৫ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৫৬ জন ও ঢাকার বাইরে ৩৯৬ জন। একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৭১২ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর ৩৩৪ জন ও ঢাকার বাইরে ৩৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   ডেঙ্গু  আক্রান্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy