শ্যামপুরে হেরোইনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে আনুমানিক ২১ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

2023-03-03T17:19:22+00:00
2023-03-03T17:19:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্যামপুরে হেরোইনসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৫:১৯ পিএম   (ভিজিট : ১৫৪)
X

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে আনুমানিক ২১ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আটক মাদক কারবারি হলেন মো. আবু বকর সিদ্দিক (৩৩)। অভিযানে তার কাছ থেকে ২১২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আসামি আবু বকর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পিয়ারাপুর গ্রামের মৃত মুনিমুল হকের ছেলে।
  
আজ শুক্রবার দুপুরে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুর মডেল থানাধীন পশ্চিম জুরাইন এলাকায় একটি অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে আটক করা হয়।  

র‍্যাবের এ কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে শ্যামপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা।

বাবু/জেএম




  বিষয়:   হেরোইনসহ  আটক 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy