নীলফামারীতে ধর্ষণের দায়ে কারাগারে শিক্ষক

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামুনার রশিদ মামুন নামে এক শিক্ষককে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। রাতে নিজ

2023-03-03T17:32:32+00:00
2023-03-03T17:32:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে ধর্ষণের দায়ে কারাগারে শিক্ষক
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৫:৩২ পিএম   (ভিজিট : ২১৩)
X

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামুনার রশিদ মামুন নামে এক শিক্ষককে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। রাতে নিজ বাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত ওই শিক্ষক পুটিমারী ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর দোলাপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও কালিকাপুর স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা বিষয়ের শিক্ষক।

থানা সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় ভিকটিম কৃতকার্য হয়। কলেজে ভর্তির জন্য স্কুল থেকে প্রশংসাপত্র নিয়ে ১৫ জানুয়ারি বিকালে বাড়ি ফিরছিল। এ সময় কেশবা গুচ্ছগ্রাম এলাকার ক্যানেলের ধারে সে ধর্ষণের শিকার হয়। পরে ওই স্কুলছাত্রী বাদী হয়ে গ্রেফতার আসামি মামুনসহ দুইজনের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করে।

কিশোরগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) এসএম শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   নীলফামারী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy