বিএনপির রাজনীতি শুধু লুটপাট আর খাই খাই : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

দেশের উন্নয়নে বিএনপির কোনো ভূমিকা নেই দাবি করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপির রাজনীতি শুধু লুটপাট আর

2023-03-03T17:35:15+00:00
2023-03-03T17:35:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির রাজনীতি শুধু লুটপাট আর খাই খাই : খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১৫৩)
X


দেশের উন্নয়নে বিএনপির কোনো ভূমিকা নেই দাবি করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপির রাজনীতি শুধু লুটপাট আর খাই খাই। তাই জনগণ তাদের ভোট দেবে না। জনগণ কোন ভরসায় বিএনপিকে ভোট দেবে সেই প্রশ্নও রেখেছেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশের মানুষ উন্নয়ন চায়, সন্ত্রাস নয়। শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন বলেই আগামী নির্বাচনে জনগণ উন্নয়নের পাশে থাকবে, শেখ হাসিনাকে ভোট দেবে।

আজ শুক্রবার সকাল ১০টায় নওগাঁর পোরশা হাইস্কুল কাম মাদ্রাসা মাঠে তেঁতুলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষকবান্ধব শেখ হাসিনার সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে খাদ্য সংকট হয়নি, হবেও না। কৃষকের জন্য সরকার ভর্তুকি মূল্যে সার দিচ্ছে। বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। যার ফলে কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন। অথচ বিএনপির আমলে সার চেয়ে কৃষক গুলি খেয়েছিলেন। প্রাণ গিয়েছিল ১৯ কৃষকের।

সাধন চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তিনি ঘরে ঘরে বিদ্যুৎ দেবেন, দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি করে দিয়েছেন। তাদের সম্মানীভাতা বাড়িয়েছেন। গৃহহীনকে ঘর করে দিয়েছেন। বয়স্কদের ভাতা দিচ্ছেন, বিধবারাও ভাতা পাচ্ছেন। এমন কোনো খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য-সহযোগিতা পৌঁছেনি। দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার পদ্মা সেতু করেছে। মেট্রোরেল চলছে আর পাতাল রেলের কাজও চলছে। ২০২৩ সালে আরও অনেক মেগা প্রকল্পের সুফল পাবে দেশের জনগণ।

তেঁতুলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল খালেক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন মোল্লা, পোরশা উপেজলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা এবং পোরশা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা খাতুন বক্তব্য দেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy