প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৮:২৪ পিএম (ভিজিট : ১৩৫)

X
দিনাজপুরের বিরামপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১৭ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শুক্রবার ভোরের দিকে আটক আসামিদের বিরামপুর উপজেলার ভগবতিপুর, ইসলামপাড়া, কাটলা, মির্জাপুর খয়েরবাড়ি এলাকা হতে গ্রেফতারি পরোয়ানা মূলে ৪ জন, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ১ জন এবং অর্থের বিনিময়ে জুয়া খেলার ১২ জনসহ মোট ১৭ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, এনজিআর মামলায় আটক বিরামপুর উপজেলার ভগবতিপুরের মৃত ছমির উদ্দিনের ছেলে ইসলাম আলী (৫০), ইসলাম আলীর ছেলে আকতারূল ইসলাম (২৫), মো. ইসলাম আলীর স্ত্রী মোছা. কমেলা বিবি (৪০), মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি ইসলাম পাড়ার মৃত শাহাদ আলীর ছেলে মো. শামীম (৪৬), জিআর ১২২০/১৮ এর মামলার আসামি কাটলা ধানহাটির মোড় এলাকার মকবুলের ছেলে মো. শাহিনুর(২০)।
এছাড়াও জুয়া আইনে রুজুকৃত মামলায় আটককৃতরা হলেন, বিরামপুর উপজেলার জোতমাধব এলাকার মমতাজ আলীর ছেলে আনিছুর রহমান (৩৪), একই এলাকার মাজহার আলীর ছেলে মো. মিলন (৩৪), তাহেরের ছেলে জহুরুল ইসলাম (২৮), মোজাহারের ছেলে নাজমুল (৫০), খয়েরবাড়ি এলাকার চানমিয়ার ছেলে মোস্তফা (৪২), সাইদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৫), আবদুল মজিদের ছেলে সানোয়ার হোসেন (৩১), আলেফ মিয়ার ছেলে বেলাল হোসেন (৩৫), শাহজাদপুর এলাকার আ. খালেকের ছেলে জাহিদ হাসান (২৮), নঈমুদ্দিনের ছেলে শুটকু (৬০), বেড়াখায় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আ.লতিফ (৪০) ও পূর্ব জগন্নাথপুর এলাকার ইবরাহিমের ছেলে ভোলা (৪০)।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাবু/জেএম