সংঘর্ষে রণক্ষেত্র পঞ্চগড়, ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

পঞ্চগড় প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষের ঘটনায় ১৭ প্লাটুন

2023-03-03T21:05:41+00:00
2023-03-03T21:20:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংঘর্ষে রণক্ষেত্র পঞ্চগড়, ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৯:০৫ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৩ ৯:২০ পিএম  (ভিজিট : ১৬৪)
X


পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষের ঘটনায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান মুসল্লিরা। দুপুর ২টার পর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় জেলা শহরের চৌরঙ্গী মোড়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা চৌরঙ্গী মোড়ে সমবেত হন। পরে তারা মিছিল বের করেন। মিছিল থেকে ইটপাটকেল ছোড়া হলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবাব বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে শহরের পাশে আহমদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের ১০টি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া শহরের একটি বাজারের চারটি দোকানের মালামাল বের করে পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পুড়িয়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের একটি কার্যালয়।

বিজিবি সদরদপ্তরে জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ থেকে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy