জেনেভা বাংলা পাঠশালার আয়োজন: ছবি-গান-কবিতায় ভাষা শহীদদের স্মরণ

বুলেটিন নিউজ ডেস্ক

প্রবাস

সুইজারল্যান্ডে জেনেভা বাংলা পাঠশালার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের তিন সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটলো ২৬ ফেব্রুয়ারির মনোজ্ঞ অনুষ্ঠানের

2023-03-04T00:28:03+00:00
2023-03-04T00:28:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেনেভা বাংলা পাঠশালার আয়োজন: ছবি-গান-কবিতায় ভাষা শহীদদের স্মরণ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১২:২৮ এএম   (ভিজিট : ১৩৪)
X


সুইজারল্যান্ডে জেনেভা বাংলা পাঠশালার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের তিন সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটলো ২৬ ফেব্রুয়ারির মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে।  ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে শিশুদের চিত্রাঙ্কণ কর্মশালা এবং ছবি আঁকার আয়োজনের পর ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ছিল শিশুদের আঁকা ছবির প্রদর্শনী, অংশগ্রহণকারী শিশুদের মধ্যে প্রশংসাপত্র প্রদান এবং আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা সুইস কালচারাল এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক এহতেশামুল হক। ছবি আঁকার কর্মসূচিতে অংশ নেয়া শিশুদের প্রশংসাপত্র প্রদান করেন জেনেভা বাংলা পাঠশালার পরিচালক এবং এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল হয় ফরহাদ। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন রিয়াজুল হক ফরহাদ, এহতেশামুল হক, রিসালাত রহমান, সেগুফতা মোহাম্মদ, তাইফুর রাহান, প্রান্তি, সুনিষ্কা, মাদিহা, নিতু, রেইন, দিলারা, আফসারা, বিভোর ও রোদেলা। জেনেভা বাংলা পাঠশালার পরিচালকের নেতৃত্বে অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও যন্ত্রাণুষঙ্গে ছিলেন আরিনুল হক ও ফারানা হক।

অনুষ্ঠানটি উপভোগ করতে জেনেভায় বসবাসরত বাঙালিদের পাশাপাশি অন্য ভাষাভাষীসহ প্রায় ৭০ জন দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবার জন্য ছিল নৈশভোজের আয়োজন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy