বনানীতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বাসের ধাক্কায় এক গার্মেন্টস কর্মী আহত হওয়ার ঘটনায় রাজধানীর বনানীর কাকলীতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টসের কর্মীরা। শনিবার সকাল

2023-03-04T13:25:13+00:00
2023-03-04T13:25:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বনানীতে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১:২৫ পিএম   (ভিজিট : ১৩১)
X

বাসের ধাক্কায় এক গার্মেন্টস কর্মী আহত হওয়ার ঘটনায় রাজধানীর বনানীর কাকলীতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টসের কর্মীরা। শনিবার সকাল পৌনে ৮টার দিকে সড়ক অবরোধ শুরু করেন তারা। এ অবরোধের ফলে বহু মানুষ রাস্তায় আটকা পড়েন। 

সকাল ১০টার দিকে বনানীর সড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। ট্রাফিক গুলশান বিভাগ সকাল সোয়া ৯টায় ফেসবুক স্ট্যাটাসে জানায়, এই মুহূর্তে বনানী-চেয়ারম্যান বাড়ি এলাকায় গার্মেন্ট শ্রমিকদের রাস্তা অবরোধের কারণে চেয়ারম্যান বাড়ি থেকে থেকে উত্তরার দিকে আউটগোয়িং-ইনকামিং দুটোই বন্ধ। এই রুটের যাত্রীরা বাড্ডা-প্রগতি সরণি রোড ব্যবহার করতে পারেন।

এ নিয়ে গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, সকালে একটা দুর্ঘটনা ঘটেছে। একটি বাসের ধাক্কায় পোশাককর্মী আহতের ঘটনার পর ওই কারখানার কর্মীরা সড়ক অবরোধ করেন। আহত পোশাককর্মীকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পোশাককর্মীরা সড়ক অবরোধ না তুলে নেওয়ায় দুই লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়।


বাবু/এ আর 




  বিষয়:   অবরোধ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy