শ্রীমঙ্গলের পল্লীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গল শহর থেকে ১৭ কিলোমিটার দূরে গন্ধর্বপুর রামকৃষ্ণ সেবাশ্রমে সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ মেডিকেল

2023-03-04T16:41:57+00:00
2023-03-04T16:41:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলের পল্লীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৪:৪১ পিএম   (ভিজিট : ১৫৫)
X

শ্রীমঙ্গল শহর থেকে ১৭ কিলোমিটার দূরে গন্ধর্বপুর রামকৃষ্ণ সেবাশ্রমে সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ( বিএমএ) ও ফার্মাসিউটিকেলস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) যৌথ উদ্যোগে প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিএমএ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সহকারী অধ্যাপক ডা. রঞ্জন রায়, ফারিয়া'র সভাপতি দেবব্রত দত্ত হাবুল। চিকিৎসা সেবা দেন ডা. মনিকা পাল, ডা. সনি কুমার সাহা, ডা. রাধাকান্ত বিশ্বাস, ডা. সুমন দেবনাথ প্রমুখ।

শ্রীমঙ্গলের ফার্মাসিউটিকেলস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) প্রতিনিধিরা বিনামূল্যে ঔষধ সরবরাহ করেন।

বাবু/জেএম




  বিষয়:   শ্রীমঙ্গল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy