টঙ্গীতে বিএনপির ‘নীরব পদযাত্রা’

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গণতন্ত্র পুনরুদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে

2023-03-04T17:24:35+00:00
2023-03-04T17:24:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে বিএনপির ‘নীরব পদযাত্রা’
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৫:২৪ পিএম   (ভিজিট : ১৮২)
X

গণতন্ত্র পুনরুদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টঙ্গীতে নীরব পদযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টঙ্গী পশ্চিম থানা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

শনিবার সকালে স্থানীয় সুর তরঙ্গ রোড এলাকায় এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় পদযাত্রা নিয়ে নেতাকর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উঠার চেষ্টা করলে পুলিশি বাধার সম্মুখীন হয়ে সুর তরঙ্গ রোডের মুখে এসে শেষ হয়।

টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বসির উদ্দিন ও সদস্য সচিব আসাদুজ্জামান নূরের নেতৃত্বে পদযাত্রায় উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির আহবায়ক সদস্য মাহাবুব আলম শুক্কুর, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন।

টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বকর, সদস্য সচিব রাতুল ভুঁইয়া, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আহবায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় ব্যাপারী, সদস্য সচিব আরিফিন সিদ্দিক বুলবুল, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাউসার হোসেন, যুগ্ন অহবায়ক আরিফ আরিফসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাবু/জেএম





  বিষয়:   টঙ্গী  বিএনপি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy