সিংড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র সিজার সরকার নিহত হয়েছেন। শনিবার সাড়ে ১১টায় উপজেলার জামতলী-বামিহাল সড়কের মৌগ্রাম এলাকায়

2023-03-04T18:04:51+00:00
2023-03-04T18:04:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৬:০৪ পিএম   (ভিজিট : ১৩১)
X

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র সিজার সরকার নিহত হয়েছেন। শনিবার সাড়ে ১১টায় উপজেলার জামতলী-বামিহাল সড়কের মৌগ্রাম এলাকায় নছিমনের ধাক্কায় মোটরসাইকেল চালক সিজার (১৮) নিহত হন। 

সে সুকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের ভাতিজা এবং মৌগ্রামের রফিকুল ইসলামের পুত্র। সে বগুড়ার মাহি সাওয়ার অনার্স কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র। 

জানা যায়, নিজ বাড়ি থেকে বামিহাল বাজারে বাইক নিয়ে যাবার পথে সড়কে উঠতেই পিছন থেকে দ্রুত গতির নছিমন সজোরে ধাক্কা দেয়। এসময় সামনে ছিটকে পড়লে চাকায় পিষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মারা যান। 

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান সে আমার গ্রামের সন্তান। রফিকুলের একমাত্র ছেলে ছিলো। তার মৃত্যুর খবরে এলাকার মানুষ শোকাহত।

বাবু/জেএম





  বিষয়:   সিংড়া  সড়ক  দুর্ঘটনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy