চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রাণিসম্পদ অধিদপ্তর, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন

2023-03-04T18:30:17+00:00
2023-03-04T18:33:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৬:৩০ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৩ ৬:৩৩ পিএম  (ভিজিট : ১৪৭)
X

চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রাণিসম্পদ অধিদপ্তর, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে আলোচনাসভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, ট্রেনিং অফিসার ডা. এম শফিকুল আলম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো. এমরান আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি অফিসার ডা. মো. কবির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার, ভাইস চেয়ারম্যান তসিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বাবু/জেএম




  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy