আশুলিয়ায় ইয়াবাসহ আটক ১

জাহাঙ্গীর হোসেন সাগর, আশুলিয়া

সারাবাংলা

আশুলিয়া থানার সাধু পাড়া এলাকা থেকে ৪০০ পিচ ইয়াবাসহ ১ মাদক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর

2023-03-04T18:38:07+00:00
2023-03-04T18:40:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় ইয়াবাসহ আটক ১
জাহাঙ্গীর হোসেন সাগর, আশুলিয়া
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৬:৩৮ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৩ ৬:৪০ পিএম  (ভিজিট : ১৬৬)
X

আশুলিয়া থানার সাধু পাড়া এলাকা থেকে ৪০০ পিচ ইয়াবাসহ ১ মাদক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এসময় তিনি বলেন,গতকাল শুক্রবার সন্ধ্যায় আশুলিয়া থানার সাধু পাড়া এলাকা থেকে ৪০০ পিচ ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত আসামির নাম মো. ফুতাক (১৯), পিতা-মৃত নুর মোহাম্মদ, গ্রাম-জিলানজা, পারহাউজ দক্ষিণ হাজীপাড়া, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।

উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার ডিবি জনাব মুবাশশিরা হাবীব খান, পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। 

এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক কারবারির নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   আশুলিয়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy