বিয়ে বাড়িতে মাংস কম দেওয়ায় মারামারি, প্রাণ গেল বরের বাবার

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীর জলঢাকায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায়

2023-03-04T19:01:21+00:00
2023-03-05T18:59:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিয়ে বাড়িতে মাংস কম দেওয়ায় মারামারি, প্রাণ গেল বরের বাবার
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৭:০১ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৩ ৬:৫৯ পিএম  (ভিজিট : ৩১৫)
X

নীলফামারীর জলঢাকায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরের বাবা নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) রাতে জলঢাকার আমরুলবাড়ী গ্রামের বগুলাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

কনের বাবা আনারুল ইসলাম ও স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ। নিহত বরের বাবা নুর মোহাম্মদ রংপুর নগরীর হাজিরহাট উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, পারিবারিক ভাবে জলঢাকা উপজেলার বগুলাগাড়ী এলাকার আনারুল ইসলামের মেয়ে জান্নাতুলের সাথে বিয়ে ঠিক হয় নিহত নুরু মিয়ার ছেলে জনাব আলীর। তবে বিয়ের দিন কনে বাড়িতে ১০০ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় ২৫০ অতিথি আসায় খাওয়ার সময় মাংস কম পাওয়ায় বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে বরের বাবা নুরু মিয়া অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। 

এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, সেখানে মারামারির ঘটনা ঘটেছিল। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। এ ঘটনায় ২ জনকে আটক করেছি। বাকি আইনি ব্যবস্থা গ্রহণ চলমান আছে। পিটিয়ে হত্যা কিনা ময়নাতদন্তের রিপোর্ট আসলে বলা যাবে।

বাবু/জেএম




  বিষয়:   প্রাণ  গেল  বরের  বাবার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy