চা শিল্পাঞ্চলে উৎপাদন শুরু

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা শিল্পাঞ্চলে চলতি মৌসুমের চা উৎপাদন শুরু হয়েছে। শ্রীমঙ্গলের বেশ কয়েকটি চা বাগানে টিপিং (পাতা চয়ন)

2023-03-04T19:43:26+00:00
2023-03-04T19:43:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চা শিল্পাঞ্চলে উৎপাদন শুরু
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৭:৪৩ পিএম   (ভিজিট : ২৫৭)
X

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা শিল্পাঞ্চলে চলতি মৌসুমের চা উৎপাদন শুরু হয়েছে। শ্রীমঙ্গলের বেশ কয়েকটি চা বাগানে টিপিং (পাতা চয়ন) শুরু হওয়াার পর উৎপাদন শুরু হয়। আগামী এক সপ্তাহের মধ্যে চা শিল্পাঞ্চলে পুরোদমে উৎপাদন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন চা শিল্প সংশ্লিষ্টরা।

চা বোর্ড সূত্রে জানা গেছে, এবার মৌসুমের শুরুতে আগাম বৃষ্টিপাত হওয়ায় চা গাছে নতুন কুঁড়ি চলে এসেছে। বেশকিছু বাগানে গত ১ মার্চ থেকে টিপিং ও ৩ মার্চ থেকে উৎপাদন শুরু হয়েছে। সাধারণত ৩১ ডিসেম্বর চা মৌসুম শেষ হয়ে যায়। তখন চা গাছে প্রুনিং করা হয়। এ সময় নিয়মানুযায়ী দুই থেকে তিন মাস ফ্যাক্টরি বন্ধ থাকে। বৃষ্টি হলে আবার চা শিল্পে ফিরে আসে প্রাণচাঞ্চল্য । বৃষ্টির পর নতুন কুঁড়ি আসতে শুরু করে। তখন শুরু হয় পাতা চয়ন। সচল হয় ফ্যাক্টরিগুলো।

শ্রীমঙ্গলের জেরিন টি এস্টেট সূত্র জানায়, ১ মার্চ তাদের চা-বাগানে টিপিং শুরু হয়। ৩ মার্চ ফ্যাক্টরিতে শুরু হয় চা উৎপাদন। মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পর উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চা উৎপাদন।

বাবু/জেএম




  বিষয়:   চা  শিল্পাঞ্চলে  উৎপাদন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy