বেনাপোল ইমিগ্রেশানে ই-গেট উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)

সারাবাংলা

বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার ব্যবস্থাপনায় যশোরের বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট ইমিগ্রেশানে ই-গেট এর শুভ উদ্বোধন করলেন বাংলাদেশ সরকারের

2023-03-04T22:25:18+00:00
2023-03-05T17:41:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোল ইমিগ্রেশানে ই-গেট উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১০:২৫ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৩ ৫:৪১ পিএম  (ভিজিট : ২২৯)
X


বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার ব্যবস্থাপনায় যশোরের বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট ইমিগ্রেশানে ই-গেট এর শুভ উদ্বোধন করলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি।

শনিবার (৪মার্চ) বিকালে ই গেইটের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ এমপি,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপনভট্টাচার্য এপপি,জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব আমিনুল ইসলাম খান,সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল্লা আল মাসুদ চৌধুরী,বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল একে এস নাজমুল হাসান ও বিএএম,এনডিসি,পিএসসি, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার।

বেনাপোল স্থলবন্দরে ইমিগ্রেশানের বর্হিগমনে ২টি এবং আগমনীতে ২টি মোট চারটি ইগেইট স্থাপন করা হয়েছে।এর ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশান সেবা কার্যক্রম আরো সহজ ও তরান্বিত হবে।

ইগেইট উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বেনাপোল বলফিল্ড ময়দানে এক সুধীসবাবেশে যোগদেন ও পরে দুইদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের প্যারেড পরিদর্শন করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy